পুরনো শত্রুতার জেরে খাবারের দোকানে আগুন
দি নিউজ লায়নঃ পুরনো শত্রুতার জেরে খাবারের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শান্তিপুর শ্মশান এর পাশে একটি খাবারের দোকান রয়েছে বুধবার রাতে সেই খাবারের দোকানে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকানটি দোকানের মালিকের অভিযোগ, পুরনো শত্রুতা জেরে স্থানীয় দুষ্কৃতীদের দিয়ে দোকানে আগুন লাগানো হয়েছে।
যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি দোকানদারের অভিযোগ কমপক্ষে 50 হাজার টাকার ক্ষতি হয়েছে। তার পাশাপাশি ভষ্মীভূত হয়ে গিয়েছে সম্পূর্ণ দোকানটি সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেয়া যেতে পারে আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment